English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

নেত্রকোনায় কিশোরী গণধর্ষণের শিকার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নেত্রকোনায় কিশোরী গণধর্ষণের শিকার

ময়মনসিংহ: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরে এক কিশোরী (১৭) গণধর্ষণের শিকার হয়েছেন।

গণধর্ষিণের শিকার ওই কিশোরীকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা কোর্ট বিল্ডিং’র পাশে গণধর্ষণের শিকার হন কিশোরী (১৭)। পরে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা সদরে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে নেত্রকোনার স্বাবলম্বী এনজিও’র কর্মীরা বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন।

ময়মনসিংহের বিশিষ্ট রাজনীতিক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্ন বাংলানিউজকে বলেন, “কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে তার অবস্থা ভালো নয়।”  এ ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান