English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

অধিনায়ক ছাড়া বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অধিনায়ক ছাড়া বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কা ‘এ’ দলেরও খেলার কথা ছিলো শাফি দারাশাহ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে। কিন্তু আগস্টে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট থাকায় প্রতিযোগিতায় বিদেশি দল বলতে বাংলাদেশ। বাকি সাত দলের সবগুলো ভারতের। আমন্ত্রিত ওই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রোববার ১৫ সদস্যের দল ঘোষেণা করেছে বিসিবি।

ক্রিকেটাররা হলেন: শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, মমিনুল হক, মো. মিথুন, শামসুর রহমান, রকিবুল হোসেন, শুভাগত হোম, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, সোহাগ গাজী, সাহাদাত হোসেন, আলাউদ্দিন বাবু, ডলার মাহমুদ ও কাজী কামরুল ইসলাম। অতিরিক্ত তালিকায় আছেন রবিউল ইসলাম, নাসির উদ্দিন ফারুক, আরাফাত সানি ও মো. আল আমীন।  

কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)‘র ব্যবস্থাপনায় আগামী ২৭ জুলাই থেকে ১৪ আগস্ট বেঙ্গালুরু ও মহীশূরে হবে চারদিনের ম্যাচের ক্রিকেট টুর্নামেন্টটি। বাংলাদেশ খেলবে ‘ক’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ বরদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ ও কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস। এই গ্রুপের খেলাগুলো হবে বেঙ্গালুরুতে। অপর গ্রুপে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট একাদশ, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ, রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট একাদশ ও হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ খেলবে মহীশূর ভেন্যুতে।    

বাংলাদেশ ‘এ’ গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। ২৭-৩০ জুলাই প্রথম ম্যাচ বরদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে। একদিনের বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের সঙ্গে ১-৪ আগস্ট। গ্রুপের শেষ ম্যাচে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস দলকে মোকাবেলা করবে ৬-৯ আগস্ট । গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে ১১-১৪ আগস্ট প্রতিযোগিতার ফাইনালে খেলবে অপর গ্রুপ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে দেশে ফিরবে ১০ অথবা ১১ আগস্ট। আট দলের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৩ জুলাই বেঙ্গালুরু যাবে বাংলাদেশ ‘এ’ দল। তিন দিনের প্রস্তুতি সেরে মূল ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

‘এ’ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন খন্ডকালীন দায়িত্ব পাওয়া অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট বার্নস। তার অধীনে অনুশীলনের জন্য যথেষ্ট সময় পেলেও চারদিনের ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ১২ জুলাই থেকে ২দিন করে নিজেদের মধ্যে ম্যাচ হয়েছে। বৃষ্টি থাকায় খেলতে পেরেছে তিন দিন। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট দলের বিপক্ষে খেলতে যাওয়ার আগে আরো বেশি ম্যাচ প্র্যাকটিস করতে পারলো ভালো হতো।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান