English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

গাজীপুর থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার, আটক ৫


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: সাদুল্লাপুরে অপহরণের ৫ দিন পর সাইফুল ইসলাম নামে দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) ও গাইবান্ধা থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তলা গ্রামের শহিদুল বেপারীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ৫ অপহরণকারীকে আটক করা হয় ।

আটকরা হলেন- সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ সন্তলা  গ্রামের হাকিম উদ্দিন বেপারীর ছেলে শহিদুল (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৩৭), নোদাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আইয়ুব আলী (২৯), খোদাপুর গ্রামের ফজল হকের ছেলে মেহেদুল ইসলাম (২৮) ও পলাশবাড়ী উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক সাকোয়াত হোসেন বাংলানিউজকে জানান,  গত ৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানার বোর্ডবাজার এলাকার দক্ষিণ খায়েলপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় সাইফুলকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে মুক্তিপণ হিসেবে তার বাবার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। এ বিষয়ে শিশুর বাবা নুরুজ্জামান গাজীপুর থানায় একটি অপহরণ মামলা করেন।

এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ও গাইবান্ধা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান