English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বাসমাশিস-এর ভারপ্রাপ্ত সভাপতি মালেকা বেগম


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শারীরিক অসুস্থতাজনিত কারণে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) সভাপতি সামসুল হক গত ৫ জুলাই পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সমিতির সিনিয়র সহ-সভাপতি (১) মালেকা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মালেকা বেগম খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক হিসেব দায়িত্ব পালন
করছেন।  বাসমাশিস-এর দপ্তর সম্পাদক কাদের ভূঞা শনিবার বাংলানিউজকে এ তথ্য জানান।

মালেকা বেগম বিরাজমান সংকট কাটাতে অধিক গুরুত্ব দিয়ে সরকারি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষকদের মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।

গত ১৫ মে কেন্দ্রীয় কমিটির সদস্যের মধ্যে বিতরণ উপযোগী একটি স্বচ্ছ হিসাব সম্পাদনের জন্য তিনি ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

সমিতির অনিয়ম-দুর্নীতি বিষয়ে পরবর্তী করণীয় ও অতিদ্রুত কেন্দ্রীয় কমিটির নির্বাচন বিষয়ে কেন্দ্রিয় কমিটির সভায় সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মালিকা বেগম। সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।

তিনি বলেন, “বাসমাশিস একটি পেশাজীবী শিক্ষক সংগঠন, একজন শিক্ষকের গুণাবলী বজায় রেখেই একজন সরকারি কর্মকর্তা হিসেবে সমিতিতে সকলকে কাজ করতে হবে।”

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, জুলাই ১৪,২০১২
এমএন/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান