English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাবির ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত প্রতিপক্ষের


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: নেতা হওয়ার প্রতিপক্ষ ভেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলে ছাত্রলীগের ২ কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে আনিছুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ) নামে এক কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন অপর এক ছাত্রলীগ কর্মী।

বুধবার রাত ১০টার দিকে লতিফ হলে এ ঘটনা ঘটেছে। এতে আহত আনিছকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
 
হল সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে হলের নেতা হওয়ার প্রতিপক্ষ ভেবে  ছাত্রলীগ কর্মী আনিছুর রহমান ও কৌশিকের মধ্যে শত্রুতা চলছিল।

এরই সূত্র ধরে বুধবার রাতে তাদের ২ জনের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগ কর্মী কৌশিক অপর কর্মী আনিছুর রহমানকে ধরালো ছুরি দিয়ে হাতে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় হলে ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে কৌশিককে মারার জন্য বিভিন্ন জায়গায় ছেটাছুটি করতে থাকেন। খবর পেয়ে মতিহার থানার বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী বাংলানিউজকে জানান, কর্মীদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরি মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘লতিফ হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ  পরিস্থিতি স্বাভাবিক করে। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান