![]() |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার বানিয়াজান স্পারে নতুন করে ৭০ মিটার স্যাংক ধসে যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে প্রবল স্রোতে ৫ নম্বর বানিয়াজান স্পারে আকষ্মিকভাবে এ ধস নামে।
সম্প্রতি যমুনার পানি বৃদ্ধি পেয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধের দু’পাশে ১২টি গ্রাম প্লাবিত হয়েছিল। সে সময় কৈয়াগাড়ি-বড়ইতলী বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেলে স্থানীয় জনতা, উপজেলা প্রশাসন ও পাউবো’র প্রচেষ্টায় তা রক্ষা করা সম্ভব হয়েছিল। ফলে, জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল।
কিন্তু মঙ্গলবার বানিয়াজান স্পারটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকার বাংলানিউজকে জানান, যমুনা নদীর পানি কমলেও স্রোত বেড়ে গেছে। ফলে, পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে স্যাংক ধসে গেছে এবং ক্রমেই এর ক্ষতির পরিমাণ বাড়ছে।
তবে ভয় বা আতঙ্কিত না হয়ে পাউবো কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা করলে ভাঙন স্থানে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর