English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

মহানন্দার পানিতে প্লাবিত ৩ গ্রাম, বিক্ষোভের মুখে মন্ত্রী


শিলিগুড়ি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিলিগুড়ি: চারদিনের অনবরত বৃষ্টিতে শিলিগুড়ি-জলপাইগুড়ির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মহানন্দার জলস্তর ফুলেফেঁপে উঠেছে। লকগেটগুলি সময়মত খুলতে না পারায় ফুলবাড়ির ৩টি গ্রাম ডুবে গেছে।

ফুলবাড়ির বাড়িঘর সব এখন পানির তলায়। নদীর বাঁধ ভেঙ্গে গেছে। মহানন্দার পানি প্লাবিত এলাকা। এর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে মানুষ। রোববার শিলিগুড়ি-জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা।

এদিন, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

গৌতম দেব বলেন, “যদি বছরের পরে বছর বর্ষার সময়ে বন্যার জলে বাড়ি ডুবে যায় তবে তো ক্ষোভেরই কথা। বাড়ির শিশুরা ভেসে গেছে। পাহাড়ের অবস্থাও খারাপ। ধস নামছে ৫৫ নম্বর জাতীয় সড়কে। সরকার এ পরিস্থিতি সামাল দিতে সবরকম চেষ্টা করছে।”

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান