English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

অপরাধীদের ধরতে ব্রাজিলের রাস্তায় ব্যাটম্যান!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অপরাধীদের ধরতে ব্রাজিলের রাস্তায় ব্যাটম্যান!

ঢাকা: সুপারহিরো ব্যাটম্যানকে এতদিন কমিকের পাতায় দেখা গেলেও এবার সত্যি সত্যি তিনি নেমেছেন ব্রাজিলের রাস্তায় অপরাধীদের ঘুম হারাম করতে।

গত ২৬ মার্চ ব্যাটম্যানকে দেখা গেছে তার পরিচিত কালো পোশাকে ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের তাওবাতি শহরের সান্তা তিরিজিনহা স্কয়ারে।

তবে কালো বাদুরের পোশাকের ভেতরের মানুষটি কিন্তু কমিকের আমেরিকান মিলিয়নিয়ার ব্রুস ওয়েনি নন। জানা গেছে, জমকালো ওই ব্যাটম্যানি পোশাকের ভেতরে থাকছেন দেশটির অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা আন্দ্রে লুইজ পিনহিরিরো (৫০)।

তাওবাতি শহরের অপরাধপ্রবণ এলাকাগুলোয় ব্যাটম্যানের পোশাক পড়ে টহল পুলিশকে সাহায্য করতেই তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

ব্যাটম্যান সাজা নিয়ে পিনহিরিরো নিজেও উচ্ছ্বসিত। এর আগে তিনি পুলিশ হিসেবে অপরাধীদের ধরেছেন। এখন অবসরের পর ব্যাটম্যান হিসেবে অপরাধীদের ধরার দায়িত্ব পাওয়ায় গর্বিত বলে জানিয়েছেন তিনি।

সাও পাওলোর অপরাধপ্রবণ বিভিন্ন জেলায় পুলিশ এই নতুন ব্যাটম্যানকে গত ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়। মূলত কাল্পনিক ব্যাটম্যান চরিত্রটিকে বাস্তবে নিয়ে আসার বুদ্ধি এসেছে সাও পাওলোর পুলিশ ক্যাপটেন ওয়ারলি তাকিওর মাথা থেকে। তিনিই ঠিক করেছিলেন কল্পনার এই সুপারহিরোকে বাস্তবে এনে দেশটির মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজে নামানোর।
এ বিষয়ে তাকিও বলেছেন, অপরাধ থামাতে পুলিশ এবং ব্যাটম্যানের যোগাযোগ শিশুদেরও ভালো এবং মন্দের প্রভেদ শিখতে সাহায্য করবে।

বাস্তবেও অবশ্য তেমনটিই দেখা গেছে। নতুন ব্যাটম্যান ইতোমধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে শিশুসহ সাধারণ মানুষের কাছেও।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর/আহ্সান কবীর, আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান