English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

সার্কাসের পিঁপড়া সে নয়!


মাহমুদ মেনন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সার্কাসের পিঁপড়া সে নয়!

পিঁপড়া পরিশ্রমী প্রাণী, এ কথা আবহমানকালের সত্য। ছয় পায়ে পিলপিল চলে পিঁপড়া তার খাদ্য খুঁজে ফেরে। শীতের সঞ্চয় করে বলে সঞ্চয়ী ও হিসেবি প্রাণী হিসেবে নাম রয়েছে।

ভারবহনে পিঁপড়ার তেমনই কেরামতি ক্যামেরাবন্দি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার লেসি সেবাস্টিয়ান। ৪৮ বছর বয়সী এই আলোকচিত্রী ইন্দোনেশিয়ার জাকার্তায় তার মায়ের বাড়ির কাছে গাছের ডালে হঠাৎ দেখতে পেলেন পিঁপড়ারা পাতা ও ডিম বহন করে নিয়ে যাচ্ছে। ক্যামেরা হাতে দ্রুত লেগে গেলেন ছবি তুলতে। তখন দেখা পেলেন পিপিলিকা জগতের হারকিউলিসকে (!)। ছয় পায়ে নয়, চার পায়ে খাড়া দাঁড়িয়ে মুখ উঁচু করে তাতে তুলে নিয়েছে নিজের আকারের অনেক অনেক গুণ বড় একটি ফুলের বোঁটা। অসাধারণ ভারসাম্য রক্ষা করে গাছের ডাল বেয়ে ডেরায় ফিরছে।

খুদে প্রাণীর ছবি তুলে হাত পাকানো লেসি সেবাস্টিয়ানের সে দৃশ্য ধারণ করতে সময় লাগলো না।
তিনি বললেন, ``সার্কাসেই কেবল এমন ভারসাম্যের খেলা দেখা যায়। যেমন করে ঘূর্ণায়মান প্লেট হাতে সার্কাসের মেয়েরা দড়ির ওপর দিয়ে এগিয়ে চলে ঠিক তেমনই।``

লেসি’র এই ছবিটি প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। সেখানে ছবিটির বর্ণনায় বলা হয়েছে- এফ অ্যাণ্ট অ্যাস্টিক। সত্যিই ফ্যানটাসটিক!

বাংলাদেশ সময় ১৬১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২

এমএমকে- menon@banglanews24.com; 

সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান