English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাজশাহীতে শিবিরের মিছিলে পুলিশের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৫


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খোলার প্রথম দিন রোববার দুপুরে ঝটিকা মিছিল করতে গিয়ে মহানগরীর কাটাখালিতে পুলিশি বাধার মুখে পড়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মিছিল থেকে শিবিরের ৫ কর্মীকে আটক করেছে মতিহার থানা পুলিশ।

মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়।

আটক কর্মীরা হলেন-রাবি শাখা ছাত্রশিবির কর্মী মোবারক হোসেন, আনারুল ইসলাম, জুলফিকার আলী, আবদুস সালাম ও খয়রাত হোসেন।

এর মধ্যে খয়রাত হোসেনকে আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়ার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এসময় পুলিশের একটি টহলদল তাদের মিছিলে বাধা দেয়।

এ নিয়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স সেখানে গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ওসি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে কাটাখালি ও এর আশাপাশের এলাকায় পুলিশি অভিযান চলছে। বিকেলে আটকের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, গত ২৩ মে রাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। ৩৭ দিন ছুটির পর রোববার সকাল ৯টা থেকে ক্লাশ ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান