![]() |
| ছবি: পিআইডি |
ঢাকা: ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা বলেছেন, ভূমি মালিকদের কষ্ট লাঘব ও দুর্নীতি কমাতে ঢাকা মহানগরীতে ৬টি অতিরিক্ত ভূমি সার্কেল অফিস ও ১৮টি ভূমি তহশিল অফিস সৃজন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর নীলক্ষেত কাটাবন বাবুপুরায় নতুন সৃজিত ৬টি ভূমি সার্কেল অফিস ও ১৮টি ভূমি তহশিল অফিস সৃজন উপলক্ষে ধানমন্ডি ভূমি সার্কেল অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী ভূমি কর্মকর্তাদের কাজের গতি, মনমানসিকতা ও চিন্তাভাবনায় সেবার মান বজায় রাখারও আহ্বান জানান।
ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে ভূমি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দুর্নীতি কমিয়ে এবং অন্যায়কে প্রশ্রয় না দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মানুষের কাক্সিক্ষত সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।
ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভূমি সচিব মো. মোখলেছুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন।
বাংলাদশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর