আগরতলা (ত্রিপুরা) : সোমবার দুপুরে আগরতলার নজরুল কলাক্ষেত্রে উদ্বোধন করা হয়েছে দু’দিনের শিশু চলচিত্র উৎসবের।
ত্রিপুরা রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী অনিল সরকার উদ্বোধন করেন এ শিশু চলচিত্র উৎসবের। উৎসবে মোট সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অনিল সরকার শিশুদের বলেন, ‘নিজের জন্য সেরা হও, মানুষের জন্য আপন হও এবং দেশের জন্য প্রিয় হও।’ তিনি শিশুদের সংস্কৃতিমনস্ক হবার জন্যও আবেদন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পরই প্রদর্শিত হয় শ্যাম বেনেগালের ছবি চরণ দাস চোর।
প্রথম দিনেই আনন্দ প্রেক্ষাগৃহে শিশুদের প্রচণ্ড ভীড় দেখা গেছে।
বাংলাদেশ সময় : ১৯৩২ ঘণ্টা, মে ২৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর