English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

হিটস্ট্রোকে অচেতন মোনালিসা


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হিটস্ট্রোকে অচেতন মোনালিসা

আমাদের শোবিজের লাবন্যময়ী মডেল ও অভিনেত্রী মোনালিসা। সম্প্রতি তিনি একটি নাটকের শুটিং করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হন এবং শুটিংস্পটেই অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘন্টা তাকে হাসপাতালে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হয়েছে।

মডেল-অভিনেত্রী মোনালিসার পারিবারিক সূত্রে জানা গেছে, এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মোনালিসা হিটস্ট্রোকে অচেতন হয়ে পড়েছিলেন। এছাড়াও তিনি ডাস্ট এলাজি আর শারীরিক দুর্বলতায় ভুগছেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকের পরামর্শে মোনালিসাকে আগামী একসপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে।

আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়া প্রসঙ্গে মোনালিসা বাংলানিউজকে বলেন, নাট্যকার-নির্মাতা ফেরদৌস হাসান রানার আগামী ঈদের নাটক ‘চম্পাকলি’র শুটিং করছিলাম। গত শুক্রবার দুপুরে দুটি সিকোয়েন্সে অংশ নেয়ার পরই অজ্ঞান হয়ে যাই। মাত্রাতিরিক্ত গরম সহ্য করতে না পেরেই হঠাৎ করে অচেতন হয়ে যাওয়া। পাশাপাশি কিছুদিন ধরে ডাস্ট এলার্জি ও প্রচণ্ড শারীরিক দুর্বলতায়ও ভুগছিলাম। আসলে গত কয়েক সপ্তাহ ধরে একটা নাটকের শুটিং করতে গিয়ে শরীরের প্রতি যতœ নিতে পারি নি আর অনেক অনিয়মও করতে হয়েছে। এখনও শরীর খানিকটা দুর্বল। ডাক্তার অবশ্য বলেছেন, চিন্তার কোনো কারণ নেই। সপ্তাহখানেক বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে।
monalisa
মোনালিসার হাতে বর্তমানে এক ডজনেরও বেশি নাটক ও বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ রয়েছে। সুস্থ হয়ে কাজগুলো শেষ করবেন। পাশাপাশি আগামী ঈদে তার পরিচালনায় প্রথমবারের মতো নাচের অনুষ্ঠানটির কাজও শুরু করবেন তিনি।   

 এ প্রসঙ্গে মোনালিসা বলেন, এবারের ঈদে তুলনামূলক বেশি নাটকে আমাকে দেখা যাবে। তবে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় শুটিংয়ে শিডিউল মেলাতে আমাকে বেশ ঝামেলা পোহাতে হবে। কিন্তু এক্ষেত্রে আমার করার কিছু নেই । আগে তো সুস্থ হয়ে উঠা, তারপর কাজ। তাই আপাতত টানা একসপ্তাহ বিশ্রামে থাকতে হচ্ছে।

বাংলাদেশ সময় ০০৪৫, জুন ৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান