English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

সরকারের বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা রিয়াদ বিএনপির


মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সরকারের বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা রিয়াদ বিএনপির

দেশে-বিদেশে কঠোর আন্দোলন গড়ে তুলে বর্তমান মহাজোট সরকারের বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা দিয়েছে রিয়াদ বিএনপি।

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রিয়াদে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়েছে।

প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে রিয়াদের আল মাস কমিউনিটি সেন্টারে রিয়াদ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হক।

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার সীমাহীন অত্যাচার নির্যাতন হামলা, মামলা করছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, অচিরেই এর মাশুল সরকারকে দিতে হবে। এ জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশ-বিদেশে কঠোর আন্দোলন গড়ে তুলে সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে। সভায় জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীদের এক হয়ে স্বৈরাচারী সরকারের পতনের ডাক দেয়ার আহবান জানানো হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রিয়াদ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, শরীফ হোসেন খান, আবু সুফিয়ান খান বিপ্লব, ফিরোজ হোসেন খান, আহম্মদ উল্যাহ জনি, মোফাজ্জল হোসেন স্বপন, আবদুর রহিম, মোস্তাফিজুর রহমান, ডা. আবদুস সালাম, কাজী জাহাঙ্গীর, বিল্লাল হোসেন, এস আলম, মোস্তফা কামাল, নুরুল আমিন প্রমুখ।

সভা পরিচালনা করেন রিয়াদ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মুন্সি। এতে রিয়াদ প্রবাসী বিএনপি ও এর অংসংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময় : ২১৪৩ ঘণ্টা, ০৪ জুন, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান