ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমদ তার নিজস্ব তহবিল থেকে দুস্থ শিশু ও নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন।
ঈদের দিন সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তিনি ঈদ বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি ৫৫ জন অসহায় দুস্থ মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।
এ সময় ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বাংলানিউজকে বলেন, ‘‘ঢাকা মহানগরী ঈদের তিন চারদিন খালি থাকবে। এর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এ নিরাপত্তা নিশ্চিত করবো।’’
এ সময় ডিএমপি কমিশনারের সঙ্গে ডিএমপি’র উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
জেএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর