![]() |
দেশজুড়ে প্রযুক্তিপ্রেমীদের কাছে বহনযোগ্য কম্পিউটারের আকর্ষণ থাকলেও ভারি কাজের জন্য এখনও ডেস্কটপ পিসির বিকল্প নেই।
আর তাই ছাত্র থেকে শুরু করে পেশাদার ব্যক্তি মাত্রই বেছে নিচ্ছেন দেশি ব্রান্ডের ডেস্কটপ পিসি সিএসম নক্ষত্র। দ্বিতীয় প্রজন্মের এ পিসিতে আছে ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি ডিডিআর থ্রি র্যাম, ইনটেল মাদারবোর্ড, কোরআইথ্রি ৩.৩ গিগাহার্টজ প্রসেসর এবং ডিভিডি রাইটার।
এ মুহূর্তে ৪০০ ডব্লিউ পারফেক্ট কেসিংয়ের এ পিসির দাম ২৭ হাজার ২০০ টাকা। দুবছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও পিসিটির সঙ্গে আছে অরিজিনাল এক্সপি অপারেটিং সিস্টেম। এবারের ঈদ আনন্দ উপহার হিসেবে মাইক্রল্যাব টিশার্ট, ইনটেল ক্যারি কেস ও মাউস প্যাড দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় ১৫০৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর