English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

জেদ্দায় বৃহত্ততর কুমিল্লা সমিতির ইফতার ও সৌজন্য সমাবেশ


মোহাম্মদ আল আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেদ্দা: জেদ্দার কাবাবিশ রেস্টুরেন্টে গত ২৭ জুলাই বৃহত্তর কুমিল্লা সমিতির  ইফতার মাহফিল ও সৌজন্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি প্রকৌশলী শাহীন সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কন্স্যুল্যাটের কনসাল ওয়েলফেয়ার আফতাব আহমেদ প্রামাণিক ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বৃহত্তর কুমিল্লা সমিতি জেদ্দার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল বাশার বুলবুল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টা. স্কুল জেদ্দার (ইংলিশ মাধ্যম) চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, বাংলাদেশ ইন্টা. স্কুল জেদ্দার (বাংলা মাধ্যম) চেয়ারম্যান ডা. মোহাম্মদ আবদুল মান্না, মঞ্জুর-ই-মোস্তফা, মোহাম্মদ সোলায়মান সরকার, প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সৈয়দ আবদুল বাতেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী নেয়ামুল বশির।

আফতাব আহমেদ প্রামাণিক সামাজিক সংগঠ হিসেবে বৃহত্তর কুমিল্লা সমিতির প্রশংসা করে বলেন, “বিপদাপন্ন প্রবাসীদের সহায়তা, অসুস্থদের চিকিৎসা এবং মৃত বাংলাদেশীদের লাশ দাফন প্রকৃয়ায় সমিতির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি সমাজকল্যাণমূলক কাজে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দা (বাংলা মাধ্যম) এর নবনির্বাচিত পরিচালনা পরিষদকে সংবর্ধনা দেয়া হয়  অনুষ্ঠানে।

স্কুল পরিচালনা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ আবদুল মান্নান, ভাইস চেয়ারম্যান আবদুল করিম, সদস মোহাম্মদ বাহাউদ্দিন, সদস্য মোহাম্মদ সালেক, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য মোহাম্মদ আমীর হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান