English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

সাংবাদিক নির্যাতনে ইংল্যান্ডে বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ


গাজী মহিবুর রহমান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাংবাদিক নির্যাতনে ইংল্যান্ডে বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ

ম্যানচেস্টার থেকে: বাংলাদেশে পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইংল্যান্ডের নর্থওয়েস্ট বাংলা প্রেসক্লাব।

গত ৩ জুন ওল্ডহ্যামে প্রবাসবাংলা পত্রিকা অফিসে আয়োজিত সভায় এ প্রতিবাদ জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি ফারুক যোশীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় এ অঞ্চলের দায়িত্বরত বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সবাই বাংলাদেশে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা, সাগর-রুনি দম্পতি হত্যাকাণ্ডের কয়েক মাস পেরিয়ে গেলেও এই ঘটনা তদন্তে কোনো অগ্রগতি না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেন।

তারা বলেন, সাংবাদিকরা কোনো সরকারের আমলেই নিরাপদ নয়। বিগত দিনে শামসুর রহমান, মানিক সাহা, গৌতম দাসসহ আরও অনেক সাংবাদিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সম্প্রতি সাগর-রুনি হত্যা, বিডিনিউজের অফিসে সন্ত্রাসী হামলার মতো নির্যাতন যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবাসবাংলা পত্রিকার সম্পাদক আফজাল রাব্বানী, নির্বাহী সম্পাদক দেলওয়ার হোসেন শিবলী, বার্তা সম্পাদক আমীন বাবর চৌধুরী, স্পাইস সিটি জার্নালের প্রকাশক এম আহমেদ জুনায়েদ, বাংলা টিভি ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল আই ইউরোপের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল, ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ, সাংবাদিক হাবিবুর রহমান কাইয়ুম প্রমুখ।

সভাপতির বক্তব্যে ফারুক যোশী বলেন, ‘পুলিশের হাতে সাংবাদিক নির্যাতন ও বিডিনিউজের অফিসে হামলার ঘটনাকে নর্থওয়েস্ট বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। সরকার অতিদ্রুত দোষীদের বিচারের ব্যাবস্থা করবে এই আশাবাদ প্রবাস থেকে আমরা করি।’

একই সঙ্গে তিনি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনরায় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুন ০৪, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান