English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা নন!


জামালপুর প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার পদে থাকা শফিকুল ইসলাম খোকা মুক্তিযোদ্ধা নন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, তিনি তার ভাই মফিকুল ইসলামের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নম্বর (কল্যাণ ট্রাস্ট নং-১৭২৭০) ব্যবহার করে মুক্তিযোদ্ধা সেজেছেন।

বুধবার শহরের পাঁচ রাস্তার মোড়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লি. কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার নাজিম উদ্দিন তালুকদার।

সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, শফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দেওয়ার নামে দেড় কোটি টাকা বিতরণে চরম দুর্নীতি ও অনিয়ম করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা পরির্তন করে খোকা ভুয়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দিয়েছেন।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ভাতা প্রদানের তালিকায় রাজাকারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগ করে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান নাজিম উদ্দিন তালুকদার।
 
এ ব্যাপারে জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকার সঙ্গে যাগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান