English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

জোট নেতাদের নামে অভিযোগ গঠন

সোমবার সব বারে প্রতিবাদ সমাবেশ ও মিছিল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অবস্থান থেকে আরও সরে আসতে হবে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় জোট নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবন চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ অভিমত প্রকাশ করেন।  

সভা শেষে আগামী সোমবার দেশের সব বারে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেওয়া হয়।

মওদুদ বলেন, ``প্রধানমন্ত্রী কিছুটা সরে এসেছেন। একটা সময় প্রধানমন্ত্রীকে আরও সরে আসতে হবে। তিনি এক সময় বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এখন বলছেন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। ওই সরকারে তিনি বিএনপিকেও আহবান জানাচ্ছেন।``

তিনি বলেন,``প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারকে নির্দলীয় সরকার বললে সমস্যার সুষ্ঠু সমাধান হয়ে যাবে। তাহলে শান্তি আসবে। আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ রায় দেবে আগামীতে কোন নেত্রী সরকার গঠন করবেন।``

মওদুদ বলেন,``রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিচারকদের স্বাধীনতা নেই। এখন শুনানি ছাড়া রায় দিয়ে দেওয়া হয়। বিচারকরা মুক্তমনে বিচার করতে করতে পারছেন না। রাজনৈতিকভাবে হয়রানির করার জন্য জোট নেতাদের বিরুদ্ধে বেআইনিভাবে অভিযোগ গঠন করা হয়েছে।``

সাবেক এই আইনমন্ত্রী আরও বলেন, “বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরণের মিথ্যা মামলা তাদের (বিরোধী দলকে) আরও উজ্জীবিত করবে। সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আরও বেগবান হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, শাহ খসরুজ্জামান, আবেদ রেজা, আমজাদ হোসেন মুরাদ, জাকির হোসেন, পারভিন ইয়াসমিন, রফিকুল হক তালুকদার রাজা, আলমগীর হোসেন, মোহাম্মদ আলী, আখতারুজ্জামান, নাজমুল হক, রাগিব রউফ চৌধুরী, ড. আরিফা জেসমিন, খন্দকার আমিনুল হক টুটুল, গোলাম নবী, শহীদুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সভা শেষে ব্যারিস্টার রফিকুল  ইসলাম মিয়া আগামী সোমবার দেশের সব বারে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০২,২০১২
এমইএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান