English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

মিরপুরে গার্মেন্ট কর্মীর গায়ে অ্যাসিড নিক্ষেপ


মেডিকেল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মিরপুর মাজার রোডে অ্যাসিড নিক্ষেপে গার্মেন্ট কর্মী মোছা. মরিয়ম (২৫) ও মোছা. মমতাজ (১৮) আহত হয়েছেন।

মরিয়মের স্বামীর নাম মো. রাসেল। তাদের বর্তমান ঠিকানা গাবতলীর বাগবাড়ীতে। মমতাজের পিতার নাম মো. কামাল। তাদের বর্তমান ঠিকানা গাবতলীর হরিরামপুরে।

তারা দুজনে মিরপুর দারুস সালামে বেবিলন গার্মেন্টে কর্মরত।

মরিয়মের মা মোছা. কোহিনুর বাংলানিউজকে বলেন, “ছয় বছর আগে রাসেলের সঙ্গে পারিবারিকভাবে আমার মেয়ের বিয়ে হয়। মরিয়মের মহিম নামের (৪) একটা ছেলে আছে। মহিমের জন্মের পর থেকে আমার মেয়ের জামাই মাদকাসক্ত হয়ে পড়ে। চাকরি ছেড়ে দিয়ে মরিয়মের টাকায় চলতো। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ২২ জানুয়ারি রাসেল মহিমকে নিয়ে চলে যায় এবং মরিয়মকে বলে, ‘তোকে আমি যেকোনো মুহুর্তে অ্যাসিড মারবো।’

তিনি আরও বলেন, “এরই পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যা ৭টায় গার্মেন্ট ছুটির পর মরিয়ম ও তার সহকর্মী মমতাজ পায়ে হেঁটে বাসার দিকে যাচ্ছিলো। তারা মিরপুর মাজার রোড ও টেকনিকেল এর মাঝামাঝি জায়গায় এলে রাসেল মরিয়মের মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। মরিয়মের মাথায়, মুখে, গাড়ে ও বুকের কিছু অংশ ঝলসে গেছে। অ্যাসিড মমতাজের মুখেও লাগে। তার মুখের ডান অংশ অ্যাসিডে ঝলসে গেছে।”

অ্যাসিড নিক্ষেপের পরপরই পথচারীরা তাদের দুজনকে প্রথমে মিরপুরের সেলিনা হাসপাতালে নিয়ে যায়। পরে নিকটতম অত্মীয়রা এসে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

তারা দুজনই ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এজেডএস/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান