![]() |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চান্দিনা (কুমিল্লা): ‘ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো’। কবি হুমায়ূন আজাদ এর কবিতার মতোই নতুন ধানের গন্ধে গানের তালে আবৃত্তির ছন্দে আর নৃত্যের ঝংকারে কুমিল্লার চান্দিনায় উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ধানের কাব্য’।
বৃহস্পতিবার চান্দিনা কন্ঠ সাধন আবৃত্তি পর্ষদের আয়োজনে রেইনবো ইভেন্ট ম্যানেজমেন্ট এর সৌজন্যে ধানের কাব্য উদযাপিত হয়।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার কুমিল্লার কাগজের সহযোগিতায় বৃহস্পতিবার চান্দিনা ডাকবাংলো অডিটোরিয়ামে বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আনন্দ মুখর পরিবেশে উদযাপিত হয় এই নবান্ন উৎসব।
চান্দিনা উপজেলা চেয়ারম্যান মো. নাজমূল আহসাব মজুমদার রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘ধানের কাব্য’ উদযাপন পর্ষদের আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, চান্দিনা পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছলেহ উদ্দিন মোছলেম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব সুমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কন্ঠসাধন আবৃত্তি পর্ষদের সভাপতি প্রভাষক এনায়েত উল্লাহ ভূইয়া, সাধারণ সম্পাদক খন্দকার সারোয়ার হোসেন নাঈম, বাংলানিউজের চান্দিনা প্রতিনিধি রনবীর ঘোষ কিংকর, সাংবাদিক জাকির হোসেন, রেইনবো ইভেন্ট ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন, খন্দকার সাখাওয়াত হোসেন, আলী হোসেন, শিবির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় কন্ঠশিল্পী স্মৃতি সরকার,আজহার কিশোর, পারভেজ, মিজান, কাউসার, শিহাব, প্রতিভা, রীমি, বিথি। আবৃত্তি করেন খন্দকার মাহবুববা আক্তার, রুমা, তানিয়া, বিথি, তুষার, রিফাত, আঁখি ও নিত্য পরিবেশন করেন শম্পা।
বাংলাদেশ সময়: ০২০৭ঘন্টা, নভেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর