English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাঙামাটিতে স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে কিশোরীদের নিয়ে ‘স্বাস্থ্য সচেতনতা ও মানসিক বিকাশ’ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পৌর কনফারেন্স কক্ষে সোমবার এ সমাপনী অধিবেশন হয়। রাঙামাটি পৌর এলাকার ৬৮০ কিশোরীকে পর্যায়ক্রমভাবে এ কর্মশালায় প্রশিক্ষিত করা হয়।  

ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত ‘শেওয়া-বি’ শীর্ষক এই প্রকল্পের অধীনে রাঙামাটি পৌরসভার ১৭০টি সিবিও থেকে ৬৮০ জন কিশোরীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসব কিশোরীরা পরবর্তীতে স্ব স্ব এলাকার স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক বিকাশ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং ও কাউন্সিলিং করবে।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর নেয়াজ আহমেদ ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর ডা. শিব প্রসাদ মিশ্র। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন বস্তি উন্নয়ন কর্মকর্তা রেজাউল হাসান রাজু।

এর আগে গত ১৯ জুন এ কর্মশালা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ২, ২০১২
প্রতিবেদক: শংকর হোড়/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান