English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

মৌলভীবাজারের সাবেক পৌর চেয়ারম্যান মাহমুদুর রহমান আর নেই


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক, ব্যবসায়ী আলহাজ মাহমুদুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার ঈদের দিন সকাল ১০টায় সিলেটের একটি হাসপাতালে মারা যান। তিনি অনেক দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন, গণতন্ত্রী পার্টির নেতা অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরী, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান, সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী  ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান