English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

১০ নার্সকে অ্যাওয়ার্ড দিলো ডায়াবেটিক সমিতি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, সেবা দিতে নার্সকে রোগীর আস্থার কাছে পৌঁছাতে হবে। এটা ডাক্তারদের ক্ষেত্রেও প্রযোজ্য। সবাইকে আরো আন্তরিক ও দক্ষ হতে হবে।

শনিবার বারডেম অডিটোরিয়ামে মাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড ২০১২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নার্সিং সেবাকে উন্নত করতে সরকার এরই মধ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে। নার্সদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১০ জন নার্সকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাদের হাতে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি একে আজাদ খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সংগঠনের মহাসচিব সাইফউদ্দিন এবং অ্যাওয়ার্ড প্রবর্তক মাহবুব-উজ-জামান প্রমুখ।

বাংলাদেশ সময় : ২০৪৫ ঘণ্টা, মে ১২, ২০১২

এমইউএম/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান