English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সালাহউদ্দিন।

বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সালাহউদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার ভাই এসএম আমিনুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান নগরীর গোবরচাকা আলিশান মোড়ে মেসার্স আহমদ আলী অ্যান্ড সন্সে লোহা ব্যবসায়ী বাদশা হাওলাদার, আশরাফ আলী কিনু ও সাইদুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় হামলা চালিয়ে দোকানে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংসদ সদস্য শেখ হেলালের ছবি ভাঙচুর, টাকা লুট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যান।”
তিনি দাবি করেন, এ ঘটনার সময় সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।

শেখ সালাহউদ্দিন বলেন, “আ’লীগ সোনাডাঙ্গা থানার সভাপতি আবুল কালাম আজাদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘটনাটি মিমাংসা করায় তাদের অনুরোধে আমার ভাই এসএম আমিনুল ইসলাম এ বিষয়ে কোনো মামলা করেনি।”

তিনি বলেন, “মিমাংসার সময় হামলাকারী বাদশা হাওলাদার ও তার সহযোগীরা ৩ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করলেও, ক্ষতিপূরণ না দিয়ে বরং থানায় মামলা করেন। মামলা করার পর বাদশা হাওলাদার আমার ভাইয়ের কাছে ৫ শতক জমি লিখে দেওয়ার জন্য প্রস্তাব দেন। জমি লিখে দিলে মামলা প্রত্যাহার করা হবে বলে প্রলোভন দেখান।”

এ চক্রটি অবৈধভাবে জমি লিখে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি মিথ্যা মামলা প্রত্যাহার, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামান, মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ কামাল আহমেদ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এস এম মাসুদ হোসেন সোহান ও তানভিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান