English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ভূমি বেদখল বন্ধে খাগড়াছড়িতে পাহাড়িদের বিক্ষোভ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: রামগড়ের পাইলাভাঙা এলাকায় জমি দখল করে বাঙালিদের পুনর্বাসন বন্ধের দাবিতে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পাহাড়িরা বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার গুইমারা উপজেলায় দুপুর ৩টায় গুইমারা জনপদ বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হাসপাতাল গেটে এসে শেষ হয়।

সেখানে বিক্ষোভ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা থানা শাখার সভাপতি চিত্রজ্যোতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা, সহসাধারণ সম্পাদক হরি কমল ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সুমন্ত ত্রিপুরা প্রমুখ।

এদিকে, দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর উপজেলা পরিষদ এলাকা ঘুরে তপোবন বৌদ্ধ বিহারের গেটে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফের দিঘীনালা ইউনিটের সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা শাখার দপ্তর সম্পাদক তাপন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সহসভাপতি অংকন চাকমাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান