English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ডুমিনি-ফিল্যান্ডারের ব্যাটে স্বস্তিতে দ. আফ্রিকা


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে সফরকারী দক্ষিণ আফ্রিকার সংগ্রহ সাত উইকেটে ২৬২ রান।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৬২/৭ (৮৭.৪ ওভার)

লর্ডসে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ফিনের তোপে পড়ে সফরকারী ব্যাটসম্যানরা। ৫৪ রানে দক্ষিণ আফ্রিকার চারটি উইকেট তুলে নেন এই দুই পেসার। নিয়মিত বিরতিতে প্রতিপক্ষের শীর্ষ ব্যাটসম্যানদের সাজঘরে পাঠান তারা। গ্রায়েম স্মিথ ১৪, আলভিরো পিটারসেন ২২, হাশিম আমলা ১৩ ও জ্যাক ক্যালিস ৩ রান করেন। পঞ্চম উইকেটে ৫১ রানের জুটি গড়ে  দলের প্রাথমিক বিপদ সামাল দেন এবি ডি ভিলিয়ার্স ও জ্যাকস রুডলফ।

দলীয় ১১২ রানে ভিলিয়ার্স  (২৭) বিদায় নিলে আবারও শঙ্কায় পড়ে প্রোটিয়াসরা। রুডলফ আরও কিছুক্ষণ প্রতিরোধ লড়াই চালিয়ে যান। জেপি ডুমিনির সঙ্গে  ষষ্ঠ উইকেটে ৫৮ রানের জুটি গড়ে বিদায় নেন রুডলফ। ১০৩ বলে ৪২ রানের ধৈর্য্যশীল একটি ইনিংস উপহার দেন তিনি। অষ্টম উইকেটে ডুমিনি ও ভেরন ফিল্যান্ডারের ৭২ রানের জুটিতে দিনশেষে স্বস্তি ফিরে পায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৩৫ রানে অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক ম্যাট প্রায়রের গ্লাভসে ধরা পড়ার আগে ৬১ রান করেন ডুমিনি। ফিল্যান্ডারের সঙ্গে দিনের অবশিষ্ট সময় উইকেটে ছিলেন ডেল স্টেইন।

ফিল্যান্ডার ৪৬ ও স্টেইন ২১ রানে ব্যাট করছেন।

অ্যান্ডারসন ও ফিন প্রত্যেকে তিনটি করে উইকেট তুলে নেন। অপর উইকেটটি পেয়েছেন গ্রায়েম সোয়ান।

তিন ম্যাচ সিরিজে প্রথম টেস্টে জয়ের সুবাদে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচটি ড্র হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান