ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত মবিল যমুনা কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড এবং ফ্রান্সের পারলিম ইন্টারন্যাশনাল এসএএস’র সঙ্গে চুক্তি সই করেছে। উল্লেখ্য, ওমেরা পেট্রোলিয়ামের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক মবিল যুমনা লি.।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, চুক্তি অনুযায়ী পারলিম ওমেরাকে প্রকৌশল, নির্মাণ, এলপিজি গ্যাস আমদানি এবং বোতলজাতকরণে প্রায়োজনীয় সহায়তা প্রদান করবে। যার বিনিময় মূল্য ধরা হয়েছে আনুমানিক ৩৫ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর