English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় মাদক ব্যবসায়ী নিহত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত বাবুল হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাবুল উপজেলার মহিষকুণ্ডি ডাকপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

এলাকাবাসী ও দৌলতপুর থানা পুলিশ জানায়,  মাদক ব্যবসায়ী বাবুল হোসেন সোমবার রাতে আল্লারদর্গা জয়ভোগা গ্রামের অপর মাদক ব্যবসায়ী মিজানের কাছে ফেনসিডিলের চালান সরবরাহ করতে যায়।

এ সময় পূর্ব পরিকল্পিতভাবে মিজান ও শরিফের নেতৃত্বে ৪/৫ জনের একদল সন্ত্রাসী মাদক ব্যবসায়ী বাবুল হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে এবং তার কাছে থাকা প্রায় ১শ ৫০ বোতল ফেনসিডিল ছিনিয়ে নেয়।

এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় বাবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে বাবুল মারা যান।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বাংলানিউজকে জানান,  বাবুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা,  জুলাই ২১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু,  নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান