English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

চৌদ্দগ্রামে ঘুমন্ত ব্যবসায়ীকে জবাই


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মহিন (২৮) নামে এক পোলট্রি ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

রোববার ভোরে উপজেলার বেতিয়ারা এলাকার গাংরা গ্রামের এ ঘটনাটি ঘটে।

নিহত মহিন স্থানীয় সাদেক মিয়ার ছেলে।

আহতরা হলেন মহিনের ভাই ইলিয়াস (২৬) এবং কর্মচারী কাজী এনামের ছেলে মুকবুল আহমেদ (২৮) ও হেলাল (২৬)। তাদের গুরুতর অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান  বাংলানিউজকে জানান, শনিবার রাতে মহিনসহ ওই চারজন বেতিয়ারা গাংরা গ্রামে তাদের পোলট্রি খামারে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে সাত/আট জনের একদল মুখোশধারী সন্ত্রাসী খামারে এসে মহিনকে জবাই করে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে দা ও চাপাতির আঘাতে আহত হন মহিনের ভাই ইলিয়াস, কর্মচারী মুকবুল আহমেদ ও হেলাল।

খবর পেয়ে রোববার সকাল সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জুন ০৩, ২০১২

সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান