English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাজধানীর বনানীতে তিতাস গ্যাসের গ্রিড লাইনে বিস্ফোরণ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজধানীর বনানীতে তিতাস গ্যাসের গ্রিড লাইনে বিস্ফোরণ
ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বনানীতে একটি নির্মাণাধীন ভবনে পাইলিং করার সময় তিতাস গ্যাসের গ্রিড লাইনে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বনানী থানার এসআই আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুরে বনানী ২৭ নম্বর রোডের শেষ মাথায় জেনেটিক লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানির খালি জায়গায় পাইলিং করার সময় তিতাস গ্যাসের গ্রিড লাইনে বিস্ফোরণ ঘটে, তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় বনানী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেনি বলে জানান বনানী থানার ওই পুলিশ কর্মকর্তা। এখনো সেখান থেকে তীব্রবেগে গ্যাস বের হচ্ছে বলে তিনি জানান। বনানী থানা পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
জেএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান