English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

নকিয়া ‘লুমিয়া ৬১০’ অবমুক্ত


সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নকিয়া ‘লুমিয়া ৬১০’ অবমুক্ত

উইন্ডোজ প্লাটফর্মের জনপ্রিয় লুমিয়া সিরিজের সবশেষ সংস্করণ লুমিয়া ৬১০ অবশেষে উন্মুক্ত হল। এ মুহূর্তে স্মার্টফোনটি শুধু ভারতে ছাড়া হয়েছে। এটি মধ্য সারির একটি স্মার্টফোন।

নকিয়া সূত্র মতে, উইন্ডোজ ফোন ৭.৫ পরিচালিত পণ্যের মধ্যে এটি সবচেয়ে কমদামী স্মার্টফোন। অফিসিয়াল হিসাবে লুমিয়া ৬১০ মডেলের দাম পড়বে প্রায় ১৩ হাজার রুপি।

তবে বাজার পর্যায়ে দাম আরও কমার সম্ভাবনা আছে। গুগলের অ্যানড্রইডকে প্রতিদ্বন্দ্বী করে লুমিয়া সিরিজের নতুন পণ্যটি বাজারে আনছে নকিয়া। এর পর্দার আকার ৩.৭ ইঞ্চি, বিশেষ বৈশিষ্ট্য ৮০০ মেগাহার্টজ সিপিইউ, ২৫৬ এমবি র্যাম এবং ৫ মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা। এসব সুবিধা দামের তুলনায় বাড়তি।

অবশিষ্ট বৈশিষ্ট্যগুলো উইন্ডোজ ফোন ৭.৫ মডেলের মানদন্ডে পরিচালিত। এর প্রয়োজনীয় বৈশিষ্ট্যের তালিকায় আছে মাল্টিটাচ ক্ষমতার পর্দা এর পিক্সেলের আকার ৮০০ বাই ৪৮০,  লেড ফ্ল্যাসযুক্ত ৫ মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরি। তবে কোনো মেমোরি কার্ড স্লট নেই।

ইন্টারনেট সেবায় আছে ওয়াইফাই হটস্পট ফিচার। একই সঙ্গে ৫ জন ব্যবহারকারী এ সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও লুমিয়া ৮০০ মডেলের ‘ডার্ক নাইট রাইজেস লিমিটেড এডিসন’ এর ঘোষণা দিয়েছে নকিয়া।

ভারতে নতুন এ সংস্করণের ২০০টি ফোন বিক্রির পরিকল্পনা আছে নকিয়ার। যদিও  কেমন দাম হবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি। এদিকে লুমিয়া ৬১০ মডেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে নকিয়া প্রতিশ্রুতি দিয়েছে, পণ্যটি অসাধারণ হবে।

বাংলাদেশ সময় ১৪৪৩ ঘন্টা, জুলাই ৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান