English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ত্রিপুরায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী পালিত


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা রাজ্যে পালিত হয়েছে  ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী। এ উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রয়াত এ নেতার জন্মবার্ষিকী উপলক্ষে রাজীব ভবনের সামনে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সুদীপ রায়বর্মণ ও বিধায়ক গোপাল রায়।

রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবনের সামনে মূল অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ। প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস সভাপতিসহ যুব কংগ্রেস সভাপতি, এনএসইউআই’র রাজ্য সভাপতি ও অন্যান্য কংগ্রেস নেতারা।

পরে গান্ধীঘাটে প্রয়াত নেতার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য প্রদান করেন কংগ্রেস নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্যবার রাজীব গান্ধীর জন্মদিন এতো ঘটা করে উদযাপিত হয় না রাজ্যে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এবার বাড়তি উদ্যোগ নিয়েছে কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান