English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বগুড়ায় আওয়ামী লীগ নেতা খুন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুজানুর রহমান সুজন খুন হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের খান্দার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুজন খান্দার এলাকার মৃত সৈয়দ আলী ওরফে মনছুরের ছেলে।

রাত পৌনে ১০টার দিকে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রিয়াজ উদ্দিন, সুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একদল সন্ত্রাসী সুজনকে রামদা, ছোড়াসহ মারাত্মক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল  কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

বাংলাদেশ সময় : ২৩৩৩ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১২
টিএমএম/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান