English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ইফতারিতে ভেজাল দেয়ায় ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা


মফিজুল সাদিক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইফতারিতে ভেজাল দেয়ায় ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা
(ফাইল ফটো)

ঢাকা : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রোববার ঢাকা, রংপুর ও মাগুরায় পরিদর্শনমূলক অভিযান পরিচালনা করেছে।

‌এ ৩টি অভিযানে ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অধিদফতরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ঢাকা মহানগরীর মালিবাগ সুপার মার্কেট, মৌচাক মার্কেট এবং বাংলামটর এলাকায় পরিচালিত অভিযানে আমে ফরমালিন ও ইফতারিতে ভেজাল সন‍াক্ত করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ফরমালিন মিশ্রিত আম বিক্রির কারণে মানিকের আমের দোকানকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি, সংরক্ষণ ও বিতরণের কারণে ক্যাফে মা মনিকে ৫ হাজার টাকা এবং ঢ্যাং ডি লাইয়ন চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফরমালিন মিশ্রিত ২০ কেজি আম, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ১০ লিটার পোড়াতেল এবং ২০ কেজি জিলাপি ও বুন্দিয়া ধ্বংস করা হয়।

অন্যদিকে, অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মো. কামরুল হাসান ফেরদৌসের নেতৃত্বে রংপুর শহর এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে ৪টি ইফতারি  বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, অধিদফরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) সৈয়দ রবিউল আলমের নেতৃত্বে মাগুরা জেলা শহরে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে ৭টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযানে বিসিএসআইআর, পরিবেশ অধিদফর, মৎস্য অধিদফর, র‌্যাব, ক্যাব, ডিএমপি এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করেছে।

বাংলাদেশ সময় : ১৮০৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সাদিক/ সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর. / সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান