English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

আজিজুল বারী হেলালের মুক্তি দাবি মালদ্বীপ বিএনপির


মো: এমরান হোসেন তালুকদার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালদ্বীপ থেকে: ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আজিজুল বারী হেলালসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গুম, হত্যা, গ্রেফতারের প্রতিবাদে জানিয়েছে মালদ্বীপ বিএনপি।

শুক্রবার রাজধানী মালের স্থানীয় একটি হোটেলে মালদ্বীপ শাখা বিএনপির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে বানোয়াট মামলা ও এম ইলিয়াস আলীকে গুম করে বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছে আওয়ামী লীগ।

তারা বলেন, ‘ক্ষমতার মসনদে আজীবন থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক দেশবিরোধী চুক্তি করছে ডিজিটাল আওয়ামী সরকার।’

অনতিবিলম্বে আজিজুল বারী হেলালসহ বিএনপির সব নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএনপির মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. মাসুম সিরাজ। সভায় আরও বক্তব্য রাখেন, মালদ্বীপ শাখার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নেহের মিয়া রানা, মো. রবিউল আলম, মো. মনিরুল ইসলাম, মো. কামাল হোসেন, সদস্য সচিব মো. এমরান হোসেন তালুকদার, সদস্য মো. খলিলুর রহমান, মো. হানিফ, মো. সবুজ, জিয়া ব্রিগেডের মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। জিসাসের মালদ্বীপ শাখার সভাপতি মো. ফয়সাল ও সিনিয়র সহ-সভাপ্রতি মো. মাহবুব রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান