![]() |
ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান বলেছেন, যুদ্ধাপরাধী ও তাদের দোসররা এখনো সক্রিয়। স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে নানা চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, দলটির গ্রেফতারকৃত যুদ্ধাপরাধী নেতাদের বাঁচাতে জামায়াত-শিবির সারা দেশে ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচারকাজ ঠেকাতে পারবে না। কারণ মানুষ তাদের ক্ষমা করেনি।
বৃহস্পতিবার দুপুরে বক্তাবলী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তাবলী শহীদ দিবস উদযাপন কমিটি আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সারাহ বেগম কবরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১২
এমআই/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর
eic@banglanews24.com