English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

দেশবাসী আমাকে আবারও ক্ষমতায় দেখতে চায়- এরশাদ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশবাসী আমাকে আবারও ক্ষমতায় দেখতে চায়-  এরশাদ

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশবাসী এখন বলছে, তার আমলেই দেশের মানুষ ভালো ছিল। বর্তমানে সন্ত্রাস, ছিনতাই, চুরি, ডাকাতি, গুম, ঘুষ, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। তাই, এ অবস্থা থেকে মুক্তির জন্য দেশবাসী আবারও তাকে ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর টাউন হলে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যমুনা সেতু প্রকল্পের শুরুতে আমরা বিশ্বব্যাংকের কোনো সহযোগিতা নেইনি। প্রকল্প শুরুর পর বিশ্বব্যাংক আগ্রহ নিয়ে এগিয়ে আসে।পদ্মাসেতু নির্মাণের ব্যাপারে আজ সরকার যা বলছে, ২০ বছর আগে বিশ্বব্যাংকের সাহায্য ছাড়াই যমুনা সেতুর কাজ শুরু করে আমি তা প্রমাণ করেছি।”

তার আমলে দেশবাসী ভালো সময় কাটিয়েছে মন্তব্য করে এরশাদ বলেন, “দেশবাসী এখন বলছে, এরশাদের আমলেই ভালো ছিলাম। বর্তমানে সন্ত্রাস, ছিনতাই, চুরি, ডাকাতি, গুম, ঘুষ, দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। তাই, এ অবস্থা থেকে মুক্তির জন্য দেশবাসী এরশাদকে আবারও ক্ষমতায় দেখতে চায়।”
 
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আনিসুল হক মণ্ডল, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি করিম উদ্দিন ভরসা এমপি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হক মাস্টার, সাবেক পৌর মেয়র আব্দুর রউফ মানিক, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক জাপা সেক্রেটারি মাসুদার রহমান নান্নু, পীরগাছা উপজেলা চেয়ারম্যান মাহবুব রহমান, মহানগর জাপার সদস্য সচিব এসএম ইয়াসির, সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান