English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বাবার জন্য


অশোকেশ রায়
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাবার জন্য

হাওয়ার সাথে আমার খেলা মেঘের সাথে উড়তে চাই
রোদ্দুরেতে পিঠ মেলে দেই ছায়ার সাথে ঘুরতে চাই।
গাছের সাথে পাখির সাথে মিতালীতা জুড়তে চাই
মাটির ভালোবাসা নিয়ে আকাশ পানে ছুড়তে চাই।
 
বাবার জন্য মন্দ ভালো সাদা কালো চিনতে পাই
বাবার জন্য আশায় ভরা স্বপ্নগুলো কিনতে পাই।
 
সূর্য তারা চাঁদের আলো দু’হাত দিয়ে ধরতে চাই
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রাণের ভাষা পড়তে চাই।
কোমল হৃদয় মুখের হাসি সঙ্গী আমার করতে চাই
লাল সবুজে মন রাঙিয়ে ন্যায়ের পথে লড়তে চাই।
 
বাবার জন্য জীবন গড়ার মূলমন্ত্র শিখতে পাই
বাবার জন্য নামটা নিজের কালের খাতায় লিখতে পাই।

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান