English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বিয়ের কার্ড


শারমীনা ইসলাম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিয়ের কার্ড

‘বিয়ে’ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ে সাধারনত জীবনে একবারই হয়। আর এই বিশেষ অনুষ্ঠানটিকে সবাই চাই ধুমধাম করে পালন করতে। বিয়ে নিয়ে দুই পরিবার, আত্মীয়-বন্ধু, শুভাকাঙ্ক্ষী সবাই উন্মুখ হয়ে থাকেন নবদম্পতিকে শুভকামনা জানাতে। কিন্তু সবাই কি এমনিতেই চলে আসবে, তাদেরতো দাওয়াত পাঠাতে হবে।

আজকাল প্রযুক্তির যুগে অনেক কাজ সহজ হয়ে গেছে, তবে বাঙ্গালির ঐতিহ্য ধরে রেখেছে বিয়ের কার্ড। একটি সুন্দর কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হলে অতিথি সম্মানিত বোধ করেন। সেই সঙ্গে বাড়ির কর্তার রুচি এবং আভিজাত্যও প্রকাশ পায়।

আমাদের দেশে শীতকালে বেশি বিয়ে হয়। অার শীত তো এসেই গেছে, বিয়ের উৎসবের প্রস্তুতিও চলছে। নিউ মার্কেটের আইডিয়াল প্রোর্ডাক্টস্-এ মেয়ের বিয়ের কার্ড অর্ডার দিতে এসেছেন ফিরোজা বেগম। তিনি অনেকগুলো কার্ড দেখে পছন্দ কেরছেন। তিনি জানালেন, পারিবারিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতেই কার্ড ছাপানো। তিনি বলেন, বিয়ের কার্ড পাওয়ার পর সবার মধ্যে বিয়ের উৎসবের আনন্দ কয়েকগুন বেড়ে যায়।

আইডিয়াল প্রোর্ডাক্টস্-এ বিয়ে, গাঁয়ে হলুদ, সুন্নতে খাৎনা, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য কার্ড তৈরি করা হয়। ১০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত খরচ হয় কার্ড তৈরিতে। পছন্দের ডিজাইনের কার্ড বাংলা এবং ইংরেজিতে করে দিতে অন্তত ৭ দিন আগে অর্ডার দিতে হয়। ফোন:৮৬৩১৮৯৯।

দেশের স্বনামধন্য কার্ড তৈরির প্রতিষ্ঠান আজাদ প্রডাক্টস্ মাত্র ৩ দিনেই পছন্দমতো কার্ড তৈরি করে দিতে পারে। প্রতিষ্ঠানটির নিউ মার্কেট শাখার সেলসম্যান রেজাউর জানান, ১০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকার কার্ড তৈরি হয় আজাদ প্রডাক্টস্-এ । যোগাযোগ: ৯৫৫৯৩৯৯।

প্রতিষ্ঠানগুলোর রয়েছে কার্ডের বিশাল সম্ভার। সামর্থ অনুযায়ী বেছে নিতে পারেন পছন্দের কার্ড। কার্ড দিয়ে অতিথিদের আমন্ত্রণ জানালে বিয়ের আনন্দে যোগ করবে বাড়তি মাত্রা।

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান