English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

আমিনুলকে শোকজ শেখ জামালের


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইচ্ছাকৃত গোল খাওয়ার অভিযোগ এনে গোলরক্ষক আমিনুল হককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে বলে জানান ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল।

এ বিষয়ে ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম বলেন, ‘ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করছে আবাহনীর বিপক্ষে ম্যাচের প্রথম গোলটি প্রতিহতের সুযোগ থাকা সত্ত্বেও আমিনুল সেটা করেননি। এ কারণেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’ সন্তোষজনক জবাব দিতে না পারলেও আমিনুলকে বরখাস্ত করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

৮ জুন লিগের ১৭তম রাউন্ডের খেলায় আবাহনীর বিপক্ষে তার পারফরমেন্স নিয়ে ক্লাব কর্মকর্তাদের মধ্যে সন্দেহের উদ্রেক হয়। বিশেষ করে আবাহনী বিপক্ষে প্রথম গোল হজমের বিষয়ে আমিনুলের সংশ্লিষ্টতা ছিলো বলে অভিযোগ ওঠে। দেশ সেরা গোলরক্ষকের ওভাবে গোল খাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ক্লাব কর্মকর্তারা। খেলায় আবাহনীর কাছে ৩-০ গোলে হারে শেখ জামাল।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান