নড়াইল: পুলিশের ওপর হামলার মামলায় নড়াইল জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আইয়ুব হোসেন খানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লস্বরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আইয়ুব হোসেন পুলিশের ওপর হামলা মামলার একজন আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় লস্করপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর
eic@banglanews24.com