English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আহবান দীপু মনির


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আহবান দীপু মনির

ঢাকা: মিয়ানমারের কাছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও দেশটির অবৈধ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার আহবান জানালেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার সিঙ্গাপুরে ১১তম সাংগ্রি লা সংলাপে যোগ দেওয়ার আগে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রী লে. জেনারেল হা মিন এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহবান ‍জানান।

এ সময় সৎ প্রতিবেশীসুলভ মনোভাব নিয়ে দু’দেশের মধ্যে দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী।

দীপু মনিকে তিনি বলেন, ‘এ ইস্যু সমাধানে মিয়ানমার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

এ সময় অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার কামরুল হাসান উপস্থিত ছিলেন।

এ বৈঠকের পরই সাংগ্রি লা সংলাপে যোগ দেন দীপু মনি।

লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজ (আইআইএসএস) এবং রাজনীতি ও সামরিক সংঘাতের ওপর বিশ্বের প্রখ্যাত ‘থিংক ট্যাংক’ ২০০২ সাল থেকে সিঙ্গাপুরে প্রতি বছর এ সংলাপ আয়োজন করে আসছে।  

এবারের বৈঠকে যোগ দিয়ে ‘দক্ষিণ এশিয়াকে শান্তি, স্থিতিশীল ও নিরাপদ করতে সংলাপের বিকল্প নেই’ বলে মন্তব্য করেন দীপু মনি।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রী, নেতা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা সাংগ্রি লা সংলাপ নামে তিন দিনের এ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ডা. দীপু মনির বক্তব্যের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ২, ২০১২
খুররম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান