English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাজধানীতে ‘আমার স্বপ্নের বিদ্যালয়’ শীর্ষক চিত্রাঙ্কন অনুষ্ঠান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজধানীতে ‘আমার স্বপ্নের বিদ্যালয়’ শীর্ষক চিত্রাঙ্কন অনুষ্ঠান

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে এবং শিশুদের নিজেদের বিদ্যালয় সম্পর্কে আগ্রহী করে তুলতে দুস্থ, পথশিশু, প্রতিবন্ধী ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো “আমার স্বপ্নের বিদ্যালয়” শীর্ষক উন্মুক্ত চিত্রাঙ্কন অনুষ্ঠান। এতে তৃণমূল পর্যায় থেকে দুস্থ, পথশিশু, প্রতিবন্ধী ১০০ শিশু অংশ নেয়।  

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজন করে ‘আমার অধিকার ক্যাম্পেইন নামের একটি সংগঠন।

অনুষ্ঠানে এসে প্রাথমিক বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা সৃজনশীল বিষয়ে তাদের বিশেষ আগ্রহের কথা জানায়।

অনুষ্ঠানের উদ্বোধক এবং অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দিয়েছেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন চলচিত্র নির্মাতা-পরিচালক জনাব মোর্শেদুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন আমার অধিকার ক্যাম্পেইন’র চেয়ারপার্সন ডঃ নিলুফার বানু ।

মোরশেদুল ইসলাম বলেন, কোমলমতি শিশুদের সুপ্ত মেধা বিকাশে পড়াশুনার পাশাপাশি সৃজনশীল বিষয় সমূহের অনুশীলন করা জরুরি। এ জন্যে সরকার কে আরো উদ্যোগী হয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ দিতে হবে।

ডঃ নিলুফার বানু বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় সৃজনশীল বিষয় সমূহ অর্ন্তভুক্ত করা এবং বিষয়ে পরীক্ষার মাধ্যমে যথাযথ মূল্যায়নের কথা বলা আছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে তা এখনও বাস্তবায়িত হয়নি।  

এছাড়া অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ জনসাধারণের দাবি সম্বলিত বিশেষ স্বাক্ষরিত ব্যানার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ঘণ্টা, মে ২৪, ২০১২
এনএস

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান