English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

সন্ত্রাস নিয়ে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবকে বামদের স্মারকলিপি


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে শুক্রবার স্বরাষ্ট্রসচিবের কাছে স্মারকলিপি দিয়েছে বামপন্থীরা।

কলকাতা জেলা বামফ্রন্টের ৮ সদস্যের এক প্রতিনিধি দল শুক্রবার মহাকরণে স্বরাষ্ট্রসচিব বাসুদেব ব্যানার্জির সঙ্গে দেখা করেন।

বাম নেতৃত্বের অভিযোগ, গত বছরের মে মাসে রাজ্যে ক্ষমতার হাতবদলের পর থেকেই লাগাতার রাজনৈতিক সন্ত্রাস চলছে কলকাতায়। সারা রাজ্যে আক্রান্ত বামপন্থীরা। কিন্তু সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ। ক্ষেত্রবিশেষে বামপন্থীদেরই বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা না নিলে কেন্দ্রের দ্বারস্থ হবেন তারা।

এ নিয়ে এর আগেও পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে দরবার করেছে বামরা। অভিযোগ, প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।

বাংলাদেশ সময়: ০৪৩৭, জুলাই ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান