English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে ‘অন্তর্ধান’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে ‘অন্তর্ধান’

‘প্রমত্ত পদ্মা আজ মৃত প্রায়, কেমন আছে দু’পাড়ের মানুষেরা’ এ বিষয়টিকে সামনে রেখে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড সম্প্রতি নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘অন্তর্ধান’। ছবিটির শুটিং হয়েছে চাঁপাই-নবাবগঞ্জ থেকে শুরু পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত পদ্মা তীরবর্তী এলাকায়। পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ থেকেই শুরু হচ্ছে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা।

অহিদুজ্জামান ডায়মন্ডের নতুন ছবি ‘অন্তর্ধান’এর প্রচারণা শুরু হচ্ছে আগামী ৯ জুন শুক্রবার থেকে। এদিন বিকেল পাঁচটায় পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে আনুষ্ঠানিকভাবে ছবির পোস্টার উন্মোচন ও প্রমোশনাল উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এছাড়াও থাকবেন ছবির নির্মাতা-অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

‘অন্তর্ধান’ ছবিটির কাহিনীধারায় দেখা যাবে, পদ্মাপারের রুমালি একজন অতি সাধারণ জাল আর নৌকা ব্যবসায়ীর গৃহবধূ। ঘরে অতার বেকার স্বামী ময়েজ, বৃদ্ধা শাশুড়ি ফুলবানু আর আট বছর বয়সী একমাত্র মেয়ে নদী। যখন ভরা পদ্মা ছিল তখন তাদের জাল আর নৌকার ব্যাবসা ছিল। এক সময় পদ্মায় অনেক কিছু হারিয়েও তারা ভাল ছিল। কিন্তু মানবরূপী দানবের হিংস্র থাবায় পদ্মা যখন শুকিয়ে প্রায় মরুভূমি হয়ে যাওয়ায় তাদের উপর নেমে আসে অভিশাপ। সব হারিয়ে তারা হয় নি:স্ব। পদ্মা শুকিয়ে যাওয়ায় ফুলবানু রক্ষা করতে পারেনি তার ঘর। রুমালি রক্ষা করতে পারেনি তার এক মাত্র গরু কাজরী এবং ছোট্ট মেয়ে নদীকে। ময়েজ রক্ষা করতে পরেনি সুখের সংসার, মা, বউ, কন্যাকে। তেমনি ছোট্ট নদীও পারেনি রক্ষা করতে পদ্মার চরের বুকে খোঁড়া ছোট্ট পুকুরের খেলার এক মাত্র উপকরণ ছোট্ট একটি রূপালী মাছকে।


দুই ঘণ্টা দৈর্ঘ্যরে এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, নিপুণ, রবিউল আলম রবু, ওয়াহিদা সাবরিনা, টনি, বিনয় ভদ্র, রেখা চৌধুরী এবং আরো অনেকে।

বাংলাদেশ সময় ১৫৫০ ঘন্টা, জুন ০৬, ২০১২

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান