![]() |
ঢাকা : ঢাকার অদূরে আশুলিয়ায় অগ্নিকান্ড ও চট্টগ্রামে গার্ডার ধসে প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
ভারতীয় হাই কমিশন থেকে প্রেরিত বার্তায় বলা হয়- মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরিত শোকবার্তায় বলেন, “ঢাকার অদূরে আশুলিয়ায় তাজরিন ফ্যাশন্স তৈরি পোশাক কারখানায় অগ্নিকান্ডের শোকাবহ ঘটনা এবং চট্টগ্রামে উড়ালসেতু দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা গভীর দুঃখ পেয়েছি।
আমি ভারত সরকার এবং ভারতীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে এই শোকাবহ ঘটনার জন্য আমাদের গভীর আন্তরিক শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। যে সব পরিবারবর্গ প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের জন্য আমরা চিন্তা ও প্রার্থনা করছি। মাননীয়া, আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।”
বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার eic@banglanews24.com