English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বিশুদ্ধ পানির খোঁজে


শারমীনা ইসলাম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশুদ্ধ পানির খোঁজে

আমরা জানি পানির অপর নাম জীবন। তবে তা হতে হবে বিশুদ্ধ জীবাণুমুক্ত। আসলে নিরাপদ-বিশুদ্ধ পানির অপর নামই জীবন। আমাদের শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত বিশুদ্ধ পানির প্রয়োজন। শরীরে বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েডের মতো মারাত্বক নানা রকম রোগ হতে পারে।  

পানি ফুটিয়ে খেলে এসব রোগের প্রকোপ অনেকটাই কমে যায়। তবে নিয়মিত পানি ফোটানোর ঝামেলাও অনেক। আর গরম পানি শরীরে পড়ে দুর্ঘটনাও ঘটতে পারে।

সহজে পানি বিশুদ্ধ করার জন্য আমরা সাহায্য নিতে পারি ফিল্টারের। বিভিন্ন ধাপে ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে এটি পানি বিশুদ্ধ করে।

প্রতিদিনের কাজ সহজ করতে ফিল্টার আমাদের সংসারের অত্যন্ত প্রয়োজনীয় পণ্য। এটি ব্যবহার করাও সহজ। পানি ফুটানোর ঝামেলা থেকেও মুক্তি পাওয়া যায়। আর বেশ কিছুটা সময়ও সাশ্রয় হয়।

বাজারে প্লাস্টিক ও কাচের তৈরি নরমাল ওয়াটার ফিল্টার এবং ইলেক্ট্রনিক ওয়াটার ফিল্টার পাওয়া যায়।

বিভিন্ন ব্রান্ড এবং সাইজের এসব ফিল্টারের দাম রয়েছে হাতের নাগালেই। ১০-৪০ লিটারের নরমাল ফিল্টারের দাম ১৫০০-৪০০০ টাকা, ইলেক্ট্রনিকস ফিল্টারের দাম ৩ থেকে সাড়ে ৮ হাজার টাকা। ইলেক্ট্রনিকস ফিল্টারের বৈশিষ্ট্য হলো এটি পানি বিশুদ্ধ করে এবং এটি থেকে গরম ও ঠাণ্ডা পানিও পাওয়া যায়।

রাজধানীর বসুন্ধরা শপিংমল, স্টেডিয়াম মার্কেট, নিউমার্কেট, মৌচাক মার্কেট, বায়তুল মোকাররমসহ সব মাকের্টেই ফিল্টার পাওয়া যায়।  

বেশিদিন ধরে বিশুদ্ধ পানি পেতে নিয়মিত ফিল্টারের যত্ন নিতে হবে। প্রতিদিন পানি পাল্টে দিতে হবে। আর সপ্তাহে একবার ফিল্টারের সব অংশ ডির্টাজেন্ট দিয়ে পরিস্কার করতে হবে।

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান