English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

খালেদার পিঠে দুর্নীতি আর হাতে রয়েছে রক্তের দাগ-ইনু


জেলাপ্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু,  এমপি বলেছেন, খালেদার জিয়ার পিঠে রয়েছে দুর্নীতি ছাপ আর হাতে রয়েছে রক্তের দাগ।

স্বৈরাচার পতনের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বদল হলেও এখন পর্যন্ত গণতন্ত্র নিরাপদ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

এখনো হত্যা, খুনের রাজনীতি চলছে উল্লেখ করে ইনু বলেন, মঈন উ, ফখরুদ্দীনের মতো উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তরা আবারও অবৈধ ক্ষমতা দখলের চক্রান্ত করছে।

রোববার রংপুর টাউন হলে জাসদের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি ইনু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে যেভাবে যুদ্ধাপরাধী ও জঙ্গিদের মদদ আর পৃষ্টপোষককতা করেছেন, সে জন্য তিনি দেশের জনগণের কাছে ক্ষমা চাননি। বরং এখনও তিনি যুদ্ধাপরাধীদের রক্ষায় তাদের পক্ষ নিয়েছেন। কোন পদ্ধতিতে আগামী নির্বাচন হবে, তা নিয়ে ষড়যন্ত্র করছেন।
 

এছাড়া ইনু খালেদা জিয়াকে যুদ্ধপরাধীদের পক্ষত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষ ত্যাগ না করলে তিনি মাইনাস হয়ে যাবেন। আফগানিস্তান আর পাকিস্তান এবং বাংলাভাই মার্কা গণতন্ত্র বাংলাদেশের মানুষ কোনো দিন মেনে নেবেনা।

রংপুর জেলা জাসদ সভাপতি ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরনল আম্বিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান, উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. এম এ করিম, ইকবাল হোসেন খান, মো. খালেদ, রেজাউল করিম তানসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান